ব্রেকিং নিউজ
জামালপুর এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে সোহানুর রহমান ও নয়ন মিয়া সুনামগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় রংপুরে এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা,নেতৃত্বে মোঃ শাহাদাত হোসেন সৈকত ও মো: শাহাদাৎ হোসেন বাবা সাংবাদিক, সন্তান হৃদরোগে আক্রান্ত—রিহানকে বাঁচাতে মানবিক আবেদন বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা সাপাহারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
×

মোঃ জুনাইদ কবির, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৬/২/২০২১ ৫:৪২:১৮ PM

না রাখা কথা...

প্রায় প্রতি রাতেই কান্না পায়,
তুমি শুনলে মনে করবে,
তোমায় পাইনি বলে
আসলে তা নয়; আমার কান্না পায়,
তুমি সুখে নেই; এই কথা ভেবে।

যখন চোখ বন্ধ করে ভাবতাম!
তখন দেখতাম তুমি সুখে,
এখন চোখ বন্ধ করলে দেখি
তোমার চোখে জল।

তুমি যখন আমার জীবনে ছিলে
কথায় কথায় তোমার ভুল ধরতাম,
বকুনি দিতাম
বিরক্ত হতাম।

তবে সত্যি বলতে কি?
কেউ এখন আর বিরক্ত করে না,
আমি এখন খুব শান্ত হয়ে গেছি,
তোমার কথা মতো, 
বাবা-মা’র কথা শুনি।

শুধু একটি কথা রাখতে পারলামনা
আমি রাখতে চাই,
তবে চোখ দুটো রাখতে পারেনা
ওরা এখনো বৃষ্টির মতো
অঝোরে ঝরতে থাকে।